একটি সুভগ মিশেল

 

নিশীথের স্বপনে আসেন পুরাতন মানুষ, ধবধবে লেবাস—যেন অনেক আগের

প্রেরিত মানব, নাম গোত্র না জানা—কেবলি শতভাগ মানুষ, এখন বিলুপ্ত ।

স্বপ্নীল প্রণামে পাতলা হয় ঘুমঘোর,

ঢাকার  ট্রাফিক লাইনের  মতো নেমে আসে শ্বাস-প্রশ্বাস;

তবু শেষাংশের শরতে শাপলা, ধনু নদীর একস্তনা বক্ষ,

মগড়াপাড়ের ম্যারা, বরুণ ও জারুল

চাঁদের রোমাঞ্চে ছাতিমের চাহনি—অস্কারিয় অঙ্গনার মতো মুভ—স্নায়ু নড়ে ।

ভার্জিন প্রকৃতিও প্রেরিত মানুষ একটি সুভগ মিশেল।