নিকলীতে পুলিশের অভিযানে গ্রেফতার চার

কিশোরগঞ্জের নিকলীতে দুটি পৃথক অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করেছে নিকলী থানার পুলিশ। মঙ্গলবার রাতে ৩৩ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করে। একইদিন রাতে জুয়াড়ি খেলার সময় আরো দুজনকে গ্রেফতার করা হয়। ইয়াবাসহ গ্রেফতারকৃতরা হলো: গুরুই ইউনিয়নের পশ্চিমপাড়ার মোহাম্মদ আলী (৪৫) ও মোহরকোন ভাটিপাড়া গ্রামের সবুজ মিয়া (২৭)। অন্যদিকে জুয়া খেলার সময় মাইজহাটি গ্রামের মো. নুরুল হক (২০) ও মো. ছাবেদ আলীকে (২৮) গ্রেফতার করে নিকলী থানার পুলিশ।

জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টায় নিকলী উপজেলার গুরুই ইউনিয়নের পশ্চিম পাড়া থেকে ১০ পিস ইয়াবা ও সদর ইউনিয়নের মোহরকোনা ভাটিপাড়া ইয়াবা বিক্রির সময় ২৩ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল আলম ছিদ্দিকী বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাতেই চার জনের নামে মাদক আইনে ও জুয়া পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।