১৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৪০

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যাটে ঝড় তুলেন লিটন দাস। শেষ পর্যন্ত দলীয় ১১৩ রানে শেলডন কটরেলের বলে বোল্ড হয়ে ফিরলেন সাজঘরে। তাঁকে অনুসরণ করে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হন মুশফিকুর রহিম। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৪০ রান।  

বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে দুর্দান্ত সূচনা করে বাংলাদেশ। কিছুটা ধীরগতিতে তামিম ব্যাট করলেও ঝড়ো গতিতে খেলেন লিটন দাস। দলীয় ৪২ রানে তামিম ফিরে যান সাজঘরে। ১৬ বল থেকে ১৫ রান করে ফ্যাবিয়ান অ্যালেনের বলে শেলডন কটরেলের হাতে ধরা পড়েন তিনি।

এরপর লিটনের সঙ্গে দ্বিতীয় উইকেটে দারুণ সঙ্গ দেয়া সৌম্য সরকার সাজঘরে ফিরেন। দলীয় ১১০ রানে  ২২ বল থেকে ৩টি চার ও একটি ছক্কার মারে ৩২ রান করে কটরেলের বলে ফিরেন তিনি। লিটন আউট হন তৃতীয় ব্যাটসম্যান হিসেবে। দলীয় ১২০ রানে ফিরেন মুশফিক। এখন মাহমুদউল্লাহ ও সাকিব ক্রিজে রয়েছেন।

তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে বাংলাদেশ ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে। তাই সিরিজে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই।

এর আগে বাংলাদেশ দুই ম্যাচ টেস্ট সিরিজে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে। আর তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় স্বাগতিকরা।

ইত্তেফাক/কেআই