শীতার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে আওয়ামী লীগ। এ উপলক্ষ্যে ইতিমধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে একাধিক টিম গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ সংক্রান্ত এক সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।