অস্ট্রেলিয়ার উপকূলে ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে ২০০ এরও বেশি বাড়ি-ঘর। সোমবার থেকে এ পর্যন্ত মারা গেছে সাতজন। মঙ্গলবারেই বহু মানুষ যারা বাড়ি-ঘর ছেড়ে যেতে পারেননি তারা সবাই সমুদ্র সৈকতের দিকে দৌড়েছিলেন। কারণ আগুনের হল্কা ধেয়ে আসছিলো শহরের দিকে। ইস্ট গিপসল্যান্ড আর ভিক্টোরিয়াতেই ৪৩টি বাড়ি ধ্বংস হয়েছে আর ১৭৬টি ধবংস হয়ে গেছে নিউ সাউথ ওয়েলস। তবে অবস্থার সামান্য উন্নতি হয়েছে এবং ভিক্টোরিয়াতে বন্ধ করে দেওয়া একটি সড়ক দু’ঘণ্টার জন্য খুলেও দেওয়া হয়েছিল যাতে করে লোকজন সরে যেতে পারে। কিন্তু নতুন বছরের প্রথম প্রহরেই নিউ সাউথ ওযয়েলসে অন্তত ১১২টি বাড়ি পুড়ে যেতে দেখা গেছে। -বিবিসি