খালেদা জিয়ার মুক্তির দাবিতে রক্ত দিয়ে গণস্বাক্ষর দেবে ছাত্রদল

নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশব্যাপী গতকাল বুধবার জাতীয়তাবাদী ছাত্রদল তাদের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। কর্মসূচির মধ্যে সকালে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও বিকালে আলোচনা সভা ছিল অন্যতম। আজ বৃহস্পতিবার দীর্ঘ প্রায় দুই বছর ধরে কারাবন্দি ও অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রক্ত দিয়ে গণস্বাক্ষর কর্মসূচি পালন করবে দলটি। আজ প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা কর্মসূচি থাকলেও পুলিশ অনুমতি দেয়নি।