চলে গেলেন ফজিলাতুন্নেসা বাপ্পি

চলে গেলেন সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফজিলাতুন্নেসা বাপ্পি (ইন্নালিল্লাহি...রাজিউন)। চারদিন লাইফ সাপোর্টে থাকার পর বৃহস্পতিবার সকাল ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর।
 

এর আগে, শনিবার নিউমোনিয়া ও শ্বাসকষ্ট রোগজনিত কারণে তাকে বিএসএমএমইউ হাসপাতালের ৩১২ নম্বর ক্যাবিনে ভর্তি করা হয়। সেখানে অবস্থায় অবনতি হলে রবিবার তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন যুবলীগ নেতা ফজিলাতুন্নেসা বাপ্পি। নবম ও দশম সংসদে তিনি আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য ছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিম পাইকপাড়ায়।

 

ইত্তেফাক/জেডএইচডি