বিকালে সংসদের দক্ষিণ প্লাজায় ফজিলাতুন্নেসা বাপ্পীর জানাজা

প্রয়াত সাবেক সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পীর নামাজে জানাজা আজ বিকাল ৩টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। জানাজা শেষে আজ বিকালে তাকে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের পাশে দাফন করা হবে।

এর আগে, চারদিন লাইফ সাপোর্টে থাকার পর বৃহস্পতিবার সকাল ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার নিউমোনিয়া ও শ্বাসকষ্ট রোগজনিত কারণে তাকে বিএসএমএমইউ হাসপাতালের ৩১২ নম্বর ক্যাবিনে ভর্তি করা হয়। সেখানে অবস্থায় অবনতি হলে রবিবার তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন যুবলীগ নেতা ফজিলাতুন্নেসা বাপ্পী। নবম ও দশম সংসদে তিনি আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য ছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিম পাইকপাড়ায়।

ইত্তেফাক/জেডএইচডি