সচিবালয় এলাকায় হর্ন বাজানোয় ৬ জনকে জরিমানা 

রাজধানীর সচিবালয়ের চারপাশের রাস্তায় হর্ন বাজানোয় দুইটি গাড়ী ও চারটি মোটরসাইকেলের ড্রাইভারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ৬ জনকে সতর্কতামূলকভাবে এক হাজার তিনশত টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার বিকালে এ জরিমানা করা হয়। 

এদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রকৌশলী কাজী তামজীদ আহমেদ এবং সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজীব সচিবালয়ের চারপাশের রাস্তায় হর্ন না বাজাতে চালকদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য জনসংযোগ কার্যক্রম পরিচালনা করেন। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে নির্বাহী হাকিম জানান, নীরব এলাকায় হর্ন বাজালে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। 

আরও পড়ুন: ঢাকা উত্তরে জাপার মেয়রপ্রার্থীর মনোনায়ন বাতিল

উল্লেখ্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন ১৭ ডিসেম্বর থেকে বাংলাদেশ সচিবালয়ের চারপাশ অর্থাৎ জিরো পয়েন্ট, পল্টন মোড়, সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকাকে নীরব এলাকা হিসেবে কার্যকর করার সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা করেন। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা,২০০৬ এর ধারা ৮(২) এ প্রদত্ত নিষেধাজ্ঞা ভঙ্গ করে নীরব এলাকায় চলাচলকালে যানবাহনে কোন প্রকার হর্ন বাজানোর অপরাধে দোষী সাব্যস্ত হলে অনধিক ৬ (ছয়) মাস কারাদণ্ডে বা অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডনীয় হতে পারেন।

ইত্তেফাক/এমআই/এএএম