অর্থ পাচার রোধে বিএফআইইউ ও বিএসইসির মধ্যে চুক্তি

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর মধ্যে তথ্য বিনিয়ম সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান গতকাল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ভবনে অনুষ্ঠিত হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও এএমএল অ্যান্ড সিএফটি উইং প্রধান রুকসানা চৌধুরী এবং বিএফআইইউয়ের মহাব্যবস্থাপক ও অপারেশনাল প্রধান মো. জাকির হোসেন চৌধুরী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় বিএসইসি চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন ও বিএফআইইউ প্রধান কর্মকর্তা আবু হেনা মোহা. রাজী হাসান উপস্থিত ছিলেন। - প্রেস বিজ্ঞপ্তি