বাংলাদেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক এসডিজি (সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস) বিষয়ক ডিজিটাল পরিকল্পনাভিত্তিক উদ্যোগ বাংলালিংক এসডিজি হ্যাকাথন ‘কোড ফর অ্যা কজ’-এর দ্বিতীয় আসরের আবেদন প্রক্রিয়া শুরু করেছে।
উদ্ভাবন ও প্রযুক্তিতে আগ্রহী তরুণদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন আর্থসামাজিক সমস্যার ডিজিটাল সমাধানে উত্সাহ দিতে ২৪ ঘণ্টাব্যাপী এই হ্যাকাথনের আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতাটিতে অংশগ্রহণের জন্য আগ্রহী প্রার্থীদের আগামী ২২ জানুয়ারির মধ্যে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে এই ওয়েবসাইটি ভিজিট করে:https://sdghackathon.banglalink.net| —প্রেস বিজ্ঞপ্তি