ফটো ক্যাপশন

 ‘রেজিলেন্ট অ্যান্ড সাসটেইনেবল বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন’ শিরোনামে সম্প্রতি সিলেটে একটি টেকনিক্যাল সেমিনার আয়োজন করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রাকিব আহসান। এ সময় লাফার্জহোলসিম বাংলাদেশের রিজিওনাল সেলস ম্যানেজার জাফর সাদেক ও সিনিয়র ম্যানেজার (টেকনিক্যাল সার্ভিসেস ও সিআইএসি ল্যাব) আলী আহম্মেদ উপস্থিত ছিলেন

০০০০

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রিমিয়ার প্যাভিলিয়ন নম্বর ৫৯ উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা ও মুহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আলী, আবু রেজা মো. ইয়াহিয়া, তাহের আহমেদ চৌধুরী, মো. আব্দুল জব্বার ও মো. সালেহ্ ইকবাল

০০০০

রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওদের নিয়ে কর্মসংস্থান ব্যাংকে নতুন বছরের প্রথম দিন বুধবার শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়। কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান কানিজ ফাতেমা এনডিসি, ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হকসহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

০০০০

 

উত্পাদন, মজুত, সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে ইউরিয়া সার সুষ্ঠু সরবরাহের লক্ষ্যে বিসিআইসি নিয়ন্ত্রণাধীন সার কারখানাগুলোর ব্যবস্থাপনা পরিচালক এবং বাফার ইনচার্জদের সম্মেলনে বিসিআইসির চেয়ারম্যান মো. হাইয়ুল কাইয়ুম প্রধান অতিথি ছিলেন। এ সময় পরিচালক মো. আমিন উল আহসান, মো. বিল্লাল হোসেন, মো. লুত্ফর রহমান, মো. শাহীন কামাল এবং সচিব মো. আসাদুর রহমান উপস্থিত ছিলেন