পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পরিষ্কার বলে দিয়েছে, শ্রীলঙ্কার সফল টেস্ট সিরিজ আয়োজনের পর তারা আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ নিরপেক্ষ ভেন্যুতে খেলবে না। জানুয়ারিতেই লম্বা সফরে বাংলাদেশের যাওয়ার কথা পাকিস্তানে। কিন্তু বিসিবি চাচ্ছে শুধু টি-টোয়েন্টি সিরিজটা খেলতে; টেস্ট তারা পরে বিবেচনা করবে। এরই মধ্যে বিপিএল খেলতে আসা পাকিস্তান দলের সাবেক তারকা আহমেদ শেহজাদ বললেন, ‘আমি বলব পাকিস্তান একটি নিরাপদ দেশ। আবারও বলছি পাকিস্তান নিরাপদ, নিরাপদ। এরই মধ্যে পাকিস্তানের ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেও। খেলোয়াড়, কোচিং স্টাফদেরর প্রেসিডেন্ট পর্যায়ের ও বেশ কড়া নিরাপত্তা প্রদান করা হচ্ছে। আর দেশটির আথিতিয়েতার কথাতো আপনাদের সবারই জানা। শ্রীলঙ্কা সম্প্রতি ঘুরে এসেছে, সফরটি বেশ সফলতার সঙ্গে শেষ হয়েছে আমরা সবাই দেখেছি।’