ফরাসি তারকা কিলিয়ান এমবাপের ছোটো ভাই ১৩ বছরের এথানকে সই করাতে চায় রিয়াল মাদ্রিদ। যদিও তারকা হয়ে ওঠার পর থেকেই কিলিয়ানের বার্নাব্যুতে পাড়ি জমানোর কথা চলছে। এই আলোচনার আরেকটি কারণ রিয়াল কোচ জিনেদিন জিদান নিজেও স্ট্রাইকারটির বড়ো অনুরাগী। এখন এমবাপের ছোটোভাই এথানকে ঘিরে আলোচনার সূত্রপাতের কারণ সম্প্রতি দেখানো তার নৈপুণ্য। এথান গত মাসে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ ফিউচার টুর্নামেন্টে ভালো খেলে নজর কাড়েন। জানা গেছে, কিশোরটি পিএসজির হয়ে যখন নৈপুণ্য দেখান সেসময় মাঠে ছিলেন রিয়ালের খেলোয়াড় পছন্দ করার দায়িত্বে থাকা ব্যক্তিরা। এথান গেল বছর মেডিটেরানিয়ান ইন্টারন্যাশনাল কাপে খেলতে গিয়ে গোল করে প্রথম আলো কাড়েন। সেসময় তার বয়স ছিল ১২।