প্রাকৃতিক দুর্যোগবিহীন বছরের প্রত্যাশা জাপান সম্রাট নারুহিতোর

জাপানের নতুন সম্রাট নারুহিতো বৃহস্পতিবার বলেছেন, তিনি প্রাকৃতিক দুর্যোগমুক্ত একটি শান্তিপূর্ণ বছর প্রত্যাশা করছেন। আনুষ্ঠানিকভাবে সিংহাসনের দায়িত্ব নেওয়ার পর হাজার হাজার শুভানুধ্যায়ীর সামনে নতুন বছরে তার প্রথম ভাষণে তিনি এ কথা বলেন।

জনতার উদ্দেশে দেওয়া ভাষণে নারুহিতো আরো বলেন, ‘আপনাদের সঙ্গে নববর্ষ উদযাপন করতে পেরে আমি আনন্দিত।’ এ সময় উপস্থিত জনতা জাপানি পতাকা নেড়ে সম্রাটের দীর্ঘ জীবন কামনা করেন। ৫৯ বছর বয়সি সম্রাট বলেন, ‘গত বছর শক্তিশালী ঘূর্ণিঝড় ও প্রবল বর্ষণের কারণে এখনো অনেক লোক কঠিন জীবনযাপন করছে বলে আমি উদ্বিগ্ন।’ এ সময় সম্রাজ্ঞী তার সঙ্গে ছিলেন। নারুহিতো বলেন, ‘এ বছর আমি প্রাকৃতিক দুর্যোগবিহীন একটি ভাল ও শান্তিপূর্ণ বছর আশা করছি।’