প্রায় তিন মাস ধরে আলাপ-আলোচনার পর অস্ট্রিয়ার সেবাস্টিন কুরজের নেতৃত্বাধীন রক্ষণশীল পিপলস পার্টি গ্রিন পার্টির সঙ্গে জোট সরকার গঠনে সম্মত হয়েছে। কুরজ বলেন, ‘আমরা উভয়ে ঐক্যবদ্ধ হতে পেরেছি...এখন জলবায়ু ও সীমান্ত রক্ষা সম্ভব।’
কুরজের পিপলস পার্টি গত সেপ্টেম্বরের নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়েছে। নির্বাচনের আগে কুরজের ডানপন্থি মিত্ররা এক দুর্নীতির কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে। তার সরকারের মোট ১৮ মাস সময়কালে ৩৩ বছর বয়সি এই নেতা নিজেকে অভিবাসনের ক্ষেত্রে কট্টরপন্থি হিসেবে প্রমাণ করতে সক্ষম হন। গ্রিস দলের নেতা ওয়ারনার কগলার বলেছেন, অস্ট্রিয়ার ‘ভবিষ্যতের জন্য’ সরকার গঠনে ভিন্ন দুটি দল ‘সেতুবন্ধ’ গড়ে তোলায় সক্ষম হয়েছে। জোট গঠনের মাধ্যমে এবারই প্রথমবারের মতো গ্রিন পার্টিকে ক্ষমতায় দেখা যাবে।