রাজশাহী হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ‘ধ্বংসের ষড়যন্ত্রে’র প্রতিবাদ এবং প্রতিষ্ঠানটি রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে সমাবেশটি আয়োজিত হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. আনিসুর রহমান। এ সময় আরো বক্তব্য দেন প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষক ডা. শের শাহ, ডি এইচ এম এস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মাহিদুজ্জামান ফারুক, সাংগঠনিক সম্পাদক ডা. আলমগীর, কোষাধ্যক্ষ ডা. শাহাবুদ্দীন আহমেদ লিকু, সহসাধারণ সম্পাদক ডা. রায়হান কুরসি, স্বাধীনতা চিকিত্সক পরিষদের সাধারণ সম্পাাদক আব্দুল খালেক বিশ্বাস ও ডা. সায়েরা বানু প্রমুখ।