সম্মাননা পেলেন লালমোহনের ২০ জয়িতা

লালমোহনে ২০ জন জয়িতা নারীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ২০ জন জয়িতা নারীর হাতে ক্রেস্ট, সনদ ও শাড়ি তুলে দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। এ ছাড়া লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।