সুইডিস শিল্পীদের কণ্ঠে রবীন্দ্রসংগীত

যশোরে সুইডিস শিল্পীদের কণ্ঠে রবীন্দ্রসংগীত পরিবেশিত হয়েছে। বুধবার সন্ধ্যায় উদীচী যশোর জেলা সংসদের সত্যেন মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী পর্বে উদীচী যশোরের শিল্পীরা জাতীয় সংগীত ও সাংগঠনিক সংগীত পরিবেশন করেন। এরপর রবীন্দ্রসংগীত পরিবেশন করেন সুইডিস শিল্পী বুবু মানসি একলন্ড, লার্স একলন্ড, স্টাফেন বেনসন, শিলা মালিক, পিয়া হোমবার্গ, জোনস ব্রেডফোর্ড, কারিন হ্যাগার্ড, কারিন আলস্টাড ও সুনিলা লিজন। শিল্পীরা রবীন্দ্রসংগীতসহ সুইডিস ভাষার গান পরিবেশন করেন। সংগীতানুষ্ঠানের সঞ্চালক ছিলেন কাজী শাহেদ নওয়াজ।