খাগড়াছড়ি জেলার মাটিরাঙা উপজেলার কালাপাহাড় দুর্গম দুইল্ল্যাতলী এলাকায় বৃহস্পতিবার প্রায় ২০০ বিঘা গাঁজা খেত ধ্বংস করেছে মহালছড়ি সেনা জোনের সেনাবাহিনী। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আবুল কালাম আজাদ জানান, দুর্গম পাহাড়ি এলাকায় আঞ্চলিক সন্ত্রাসী দলগুলো গাঁজার আবাদ করে থাকে। একশ্রেণির গ্রামবাসীও এ চাষের সঙ্গে সম্পৃক্ত। মাটিরাঙা থানার একজন পুলিশ কর্মকর্তা মো. মহিউদ্দিন আহম্মদ জানান, তবে গাঁজা চাষের সঙ্গে সম্পৃক্তদের আটকের চেষ্টা চলছে।
পঞ্চগড়ে ২ হাজার ৩০০ গ্রাম
গাঁজাসহ আটক এক
পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড় জেলা শহরের রাজনগর সুইপার পট্টিতে অভিযান চালিয়ে দুই কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ রিক্তা রানী (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার তাকে আটক করা হয়। সে গাঁজা ব্যবসায়ী রতন দাসের স্ত্রী। আটকের বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় মাদক আইনে তিনটি মামলা দায়ের করা হয়েছে। আটক রিক্তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।