বাজিতপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত আট, বাড়িঘর ভাঙচুর

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের কামালপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ উভয়পক্ষের আট জন আহত হয়েছে। এ ঘটনার জেরে বৃহস্পতিবার বাড়িঘর-আসবাবপত্র ভাঙচুরের ঘটনা ঘটে। এর আগে বুধবার বিকালে গাছের ডালপালা কাটাকে কেন্দ্র করে কামালপুর গ্রামের বিল্লাল মিয়া ও কাদির মিয়া দুই পক্ষের সংঘর্ষ হয়। এর জেরে বৃহস্পতিবার কাদির মিয়ার বাড়িতে হামলা চালিয়ে বসতঘর ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। এ ব্যাপারে সরারচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও বাজিতপুর উপজেলা যুবলীগের কোষাধ্যক্ষ তাজুল ইসলাম ও সরারচর ইউপি চেয়ারম্যান মো. মহসিন মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাড়িঘর ও আসবাবপত্র ভাঙচুরের অবস্থায় দেখতে পাই। বাজিতপুর থানার এসআই মাসুদ রানা জানান, এ ব্যাপারে বিল্লাল মিয়া ও কাদির মিয়া পৃথক দুটি অভিযোগপত্র দায়ের করেছেন।