চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সন্দ্বীপ কলোনি এলাকা থেকে ৫০ মামলার আসামি মো. সুমনকে তিন সহযোগীসহ গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তলসহ ছয়টি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড তাজা গুলি এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব-৭ এর জনসংযোগ কর্মকর্তা জানান, সুমনের বিরুদ্ধে ভূমিদস্যুতা, চাঁদাবাজি, দখলবাজি, অস্ত্র ও ইয়াবা ব্যবসার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় কমপক্ষে ৫০টি মামলা রয়েছে।