সোনারগাঁওয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী এলাকায় আব্দুস সালাম নামে এক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গত বুধবার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের পেছন থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী রাহিমা আক্তার বাদি হয়ে মামলা করেন। মামলার আসামিরা হলেন, নিহতের বড় ভাই আবু কালাম, শফিকুল ইসলাম, শরিফ, বোন রহিমা, ভাতিজা রনি ও জা মাজেদা বেগম।
সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান জানান, সালাম নিহতের ঘটনায় মামলা নেওয়া হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর বিষয়টি জানা যাবে।