মহেশপুর শ্যামকুড় সীমান্তে অভিযান চালিয়ে বুধবার রাতে ৬২৯ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করেছে ৫৮ বিজিবি। বিজিবি সূত্রে প্রকাশ, শ্যামকুড় বিওপির টহল দল উপজেলার সেজিয়া পিতরবিলের নিকট থেকে ৬২৯ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে। এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা হয়েছে।