পাকুন্দিয়ায় ফার্মেসি মালিককে জরিমানা

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে পাকুন্দিয়ায় এক ফার্মেসি মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম লুত্ফর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ জরিমানা করেন। জরিমানাকৃত মো.আক্তারুজ্জমান তারকান্দি বাজারের জননী মেডিক্যাল হল নামে একটি ওষুধের দোকানের মালিক।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম লুত্ফর রহমান বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ফার্মেসি মালিককে জরিমানা করা হয়েছে।