উখিয়ায় ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ২ হাজার ৩৮০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে ক্যাম্প পুলিশ। আটককৃতরা হলেন, লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের আবু ছিদ্দিকের ছেলে আবদুল মুনাফ ও জিয়াউর রহমানের স্ত্রী মিনারা বেগম।

বুধবার রাতে অভিযান চালানোর সময় আরো বেশ কয়েক জন রোহিঙ্গা পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে। এ ব্যাপারে মধুর ক্যাম্প পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোবারক হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। উখিয়া থানার ওসি আবুল মনসুর বলেন, ইয়াবাসহ আটক দুই রোহিঙ্গাকে বৃহস্পতিবার সকালে থানায় সোপর্দ করেছে মধুর ক্যাম্প পুলিশ।