চট্টগ্রামে আগুনে পুড়ে জাবেদ নামের এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে নগরীর পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় সায়মা শপিং সেন্টারে ফারুক স্পিড বোট সার্ভিস নামের একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, জাবেদ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নোয়াপাড়া এলাকার আব্দুল লতিফের ছেলে। তিনি ঐ দোকানের কর্মচারী ছিলেন। ঐ দোকানে অকটেন ছিল। তাই আগুন দ্রুত ছড়িয়েছে। শেষ রাতের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। জাবেদ ভেতরে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মারা যান।