পাবনার চাটমোহরে চার ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আরো দুই ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা করেছে। অপরদিকে ঝালকাঠির নলছিটি পৌর এলাকার অনুরাগ গ্রামে তিলক ব্রিক ইটভাটার বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে মালিককে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। পাবনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় দীপনের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর ও পাবনা পুলিশের সমন্বয়ে একটি দল চাটমোহর উপজেলার কামালপুর, বোয়ালমারি, গুনাইগাছা ও কয়রাপাড়া এলাকায় অবস্থিত মেসার্স এ কে বি ব্রিকস, মেসার্স এ আর টি ব্রিকস, মেসার্স সি টি বি ব্রিকস ও মেসার্স কে এস বি ব্রিকস নামক ইটভাটায় অভিযান পরিচালনা করে। অন্যদিকে নলছিটি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার তিলক ব্রিককে ৪৮ হাজার টাকা জরিমানা করে।