বদলগাছীতে অবৈধ সিরাপ বিক্রির দায়ে জরিমানা

নওগাঁর বদলগাছীর  গোবরচাপা কাজীর মোড়ে অবস্থিত সুমনের দোকান থেকে ৫০ হাজার মূল্যের অবৈধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহারুল ইসলামের নেতৃত্বে এসআই মো. মোয়াজ্জেম হোসেন তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঐ দোকানে অভিযান চালিয়ে সিরাপগুলো আটক করেন। পরে জব্দকৃত যৌন উত্তেজক সিরাপ আটক করে উপজেলা সদরের যুমনা নদীর পার্শ্বে বালুচরে ধ্বংস করে দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. নাহারুল ইসলাম বলেন, সুমন দীর্ঘদিন ধরে বগুড়াসহ বিভিন্ন স্থান থেকে যৌন উত্তেজক সিরাপগুলো বেচা-কেনা করে আসছিল। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে জরিমানা করা হয়েছে।