জয়ের জন্য ২১২ রানের লক্ষ্য তাড়া করতে নামা ওয়েস্ট ইন্ডিজ ভালোই খেলছিল। তবে শত রানের কাছাকাছি এসে সাকিবের পর থেকেই সাকিবের ঘুর্ণিতে একের পর এক কাবু হয় ক্যারিবীয়রা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারের খেলা শেষে ক্যারিবীয়দের সংগ্রহ ৭ উইকেটে ১৩৯ রান। সাকিব একাই নেন পাঁচ উইকেট।
দলীয় ২২ রানে এভিন লুইসকে নিজের প্রথম শিকারে পরিণত করেন আবু হায়দার। এরপর হোপ ঝড় অব্যাহত ছিল। দলীয় ৫৯ রানে নিকোলাস পুরানকে (১৪) ফেরান সাকিব। দলীয় স্কোরে ৩ রান যোগ হতেই হোপের আশা ভেঙে দেন মিরাজ। আউট হওয়ার আগে হোপ ১৯ বল থেকে ছয়টি চারের মারে করেন ৩৬ রান।
এরপর ক্যারিবীয় ব্যাটিং লাইনে একের পর এক আঘাত হানতে থাকেন সাকিব। তার বলে পরাস্ত হয়ে একে একে মাঠ ছাড়েন শিমরন হেটমায়ার, ড্যারেন ব্রাভো, ক্রেইগ ব্র্যাথওয়েট ও ফ্যাবিয়ান অ্যালেন।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুর স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করে চার উইকেটে ২১১ রান করে বাংলাদেশ। দলের পক্ষে ৩৪ বল থেকে ছয়টি চার ও চারটি ছক্কার মারে সর্বোচ্চ ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন লিটন দাস।
আরো পড়ুন: গোপালগঞ্জে বাস-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ৯
মাহমুদউল্লাহ ২১ বল থেকে ৬টি চারের মারে ৪৩ রান করেন। সাকিব ২৬ বল থেকে পাঁচটি চার ও একটি ছক্কার মারে করেন ৪২ রান। এছাড়া ২২ বল থেকে ৩টি চার ও একটি ছক্কার মারে ৩২ রান করেছেন সৌম্য সরকার।
তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচ জয়ের বিকল্প নেই বাংলাদেশের জন্য।
ইত্তেফাক/কেআই