ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩২ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী তাজউদ্দিন আহমেদ তাজুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালত কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
এর আগে নাশকতার একটি মামলায় এবং রিয়েল অ্যাক্টের একটি মামলায় আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে বংশাল থানা পুলিশ। আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
আরো পড়ুন : খুলনাকে ১৭৩ রানের টার্গেট দিলো ঢাকা
বৃহস্পতিবার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বের হওয়ার পথে বংশাল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। তাজউদ্দিন আহমেদ তাজু বংশাল থানা বিএনপির সভাপতি।
ইত্তেফাক/ইউবি