ঘোষ মহাপ্রাণ মূর্ধন্য বর্ণ কোনটি?

পতিত পাবন মণ্ডল

বিভাগীয় প্রধান, বাংলা

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা,

আজ দেওয়া হলো বহুনির্বাচনি

০১. ঘোষ মহাপ্রাণ মূর্ধন্য বর্ণ কোনটি?

ক.ঠ       খ. ঢ             গ.ফ                       ঘ.ব

০২.প্রযোজক ধাতু দ্বারা গঠিত হয়েছে কোনটি?

ক.এখনও সাবধান হও

খ. কাজটি ভাল দেখায় না গ.বসিয়ে রেখো না  ঘ.মেয়েটি গান গাচ্ছে

০৩. কোনটি গুণবাচক বিশেষণ?

ক.নীল আকাশ                                         খ. ঠাণ্ডা হওয়া

গ.পাথুরে মূর্তি                                          ঘ.তাজা মাছ  

০৪.যে শব্দ প্রত্যয় বা উপসর্গ যোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোন বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে বলে-

ক.যৌগিক শব্দ                                         খ. রূঢ়ি শব্দ

গ.যোগরূঢ় শব্দ                                         ঘ.মৌলিক শব্দ

০৫.তা, পাটি কী অর্থে যুক্ত হয়?

ক.নির্দিষ্টতা জ্ঞাপনে খ. অনির্দিষ্টতা জ্ঞাপনে

গ.নিরর্থকভাবে                                         ঘ.সুনির্দিষ্টতা জ্ঞাপনে

০৬.প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দে ব্যবহূত বহুবচনবোধক শব্দ কোনটি?

ক.বর্গ    খ. সমূহ            গ.মালা                 ঘ.রা

০৭.সামান্যতম বুঝাতে বিশেষণ শব্দ যুগলের বিশেষণ হিসেবে ব্যবহার হয়েছে কোনটিতে?

ক.না মিলন বাদল ছলছল বেদনায়

খ. নরম নরম হাত গ.কালো কালো চেহারা     

ঘ.গরম গরম জিলাপি

০৮. কোন বাক্যটিতে নির্দেশক ভাব প্রকাশ পেয়েছে?

ক.আপনি কি আসবেন                               খ. মিথ্যা বলবে না

গ.শিক্ষককে মান্য করবে                           

ঘ.মানুষের মত কাজ করবে

০৯. প্রশ্নবোধক, অনুজ্ঞাসূচক ও আবেগসূচক প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে হলে প্রধান খণ্ড বাক্যের ক্রিয়াকে কী অনুসারে পরিবর্তন করতে হয়?

ক.কাল অনুসারে                                      খ. ভাব অনুসারে

গ.অর্থ অনুসারে                                        ঘ.বাচ্য অনুসারে

১০.কয়টি যতি চিহ্নে এক বলতে যে সময় লাগে ততটুকু ুসময় থামতে হয়?

ক.৪ টি        খ.৩ টি      গ.২ টি                   ঘ.১ টি

১১.পদ্ম>পদ্দ কোন সমীভবন?

ক.মধ্যগত সমীভবন                                  খ. পরাগত সমীভবন

গ.প্রগত সমীভবন                                      ঘ.অন্যোন্য সমীভবন

১২.জাত অর্থে প্রত্যয় ব্যবহূত হয়নি কোনটিতে??

ক.ঢাকাই  খ. রেশমি   গ.দখনে                    ঘ.মোগলাই

১৩.কতগুলো অব্যয় বাক্যে ব্যবহূত হলে নাম-বিশেষণ, ক্রিয়া-বিশেষণ এবং বিশেষণীয় বিশেষণের অর্থবাচকতা প্রকাশ করে এদের কী বলে? 

ক.অনুকার অব্যয়                                     খ. অনন্বয়ী অব্যয়

গ.অনুসর্গ অব্যয়                                       ঘ.অব্যয় বিশেষণ

১৪.যে নারীর স্বামী ও পুত্র নেই—তাকে এক কথায় কী বলে?

ক.অনূঢ়া খ.নবোঢ়া   গ.অবীরা                     ঘ.অবিহবা

উত্তরমালা 

১. খ. ঢ ২.গ.বসিয়ে রেখোনা৩. খ.ঠাণ্ডাহওয়া

৪. খ. রূঢ়ি শব্দ ৫. ক.নির্দিষ্টতাজ্ঞাপনে

৬. খ. সমূহ ৭. গ.কালোকালো চেহারা

৮. ক.আপনিকিআসবেন ৯.খ. ভাব অনুসারে

১০.গ.২ টি  ১১. গ.প্রগতসমীভবন

১২. ঘ.মোগলাই ১৩. ঘ.অব্যয় বিশেষণ

১৪. গ.অবীরা

 

০