নতুন বছর শুরু
আনন্দ আর শঙ্কা মিশে
মনটা দুরু দুরু।
তাপ-বিদ্যুত্-আলো
উত্পাদনে উচ্চমাত্রা
প্রবৃদ্ধি হার ভালো।
পদ্মাসেতুর পরে
মেট্রোরেলের সম্ভাবনাও
আশান্বিত করে।
কিন্তু অপর দিকে
একটি চক্র সদা তত্পর
করতে আলো ফিকে।
আলোর নিচে আঁধার
দুর্নীতিবাজ-ভূঁইফোঁড়েরা
ভাঙে প্রাচীর বাধার!
ক্যাসিনো আর বালিশ
কাণ্ডগুলো রক্তক্ষতে
মলম ছাড়া মালিশ!
আবরার এবং পেঁয়াজ
এবং রিফাত কষ্টগুলো
মুছতে পারে কে আজ!
মর্যাদা হয় হানি
পেলাম যখন রাজাকারের
ভুল তালিকাখানি!
তবু আমার আশা—
দুর্নীতি আর বিদ্বেষ নয়
জিতবে ভালোবাসা।