চীনের বাজার উন্মুক্ত হচ্ছে বিদেশিদের জন্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ ও অভ্যন্তরীণ বাজারে নিম্ন চাহিদাসহ বিভিন্ন কারণে চলতি বছর আশানুরূপ প্রবৃদ্ধিও দেখা পায়নি বিশ্বের দ্বিতীয় শীর্ষ অর্থনীতির দেশ চীন। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে আগামী বছর থেকে নিজেদের ৪৫ ট্রিলিয়ন ডলারের আর্থিক বাজার বিদেশিদের কাছে উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বেইজিং। গত বছর কয়েকটি বিদেশি প্রতিষ্ঠান বাজারটিতে নিজস্ব মালিকানায় বিনিয়োগের প্রথম অনুমোদন পায়। নিজেদের বিমা ও ফিউচার মার্কেটগুলো ঢেলে সাজানোর লক্ষ্যেই এদেরকে অনুমোদন দেওয়া হয়। এদিকে আগামী কয়েক বছরে বিদেশি  কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠানগুলো দেশটিতে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।