বঙ্গবন্ধু বিপিএল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের খেলাগুলো সরাসরি সম্প্রচার করছে মাছরাঙা টেলিভিশন। খেলার পাশাপাশি প্রতিটি ম্যাচের শেষে থাকছে বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ‘পাওয়ার প্লে’। সামিয়া আফরিনের উপস্থাপনায় এ অনু্ষ্ঠানে অতিথি হিসেবে থাকছেন দেশের খ্যাতিমান ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষকরা। ১১ ডিসেম্বর শুরু হওয়া সাত দলের অংশগ্রহণে চলা এই টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে আগামী ১৭ জানুয়ারি।