দাকোপে ভাঙন এলাকা পরিদর্শন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

দাকোপ (খুলনা) সংবাদদাতা

খুলনার দাকোপে ৩২ নম্বর পোল্ডারের নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অব. জাহিদ ফারুক শামীম। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় তিনি স্প্রিট বোর্ডযোগে উপজেলার কামারখোলা ও সুতারখালী ইউনিয়নের জালিয়াখালী, গুনারী, কালাবগীর ভাঙন কবলিত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি সমবেত এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এসময়ে তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সাংসদ অ্যাড. গ্লোরিয়া ঝর্ণা সরকার, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ড. মাহফুজুর রহমান, দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান।