কাহালু (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার কাহালু থানার পুলিশ আলম মণ্ডল (২৫) নামের এক কাঠ মিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার বীরকেদার ইউনিয়নের সপ্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের নলডুবি মধ্যপাড়া গ্রামের লাল চাঁদ মণ্ডলের ছেলে।
কাহালু থানার অফিসার ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম জানান, নিহতের বুক ও পিঠে ছুরির আঘাত ছিল। কি কারণে কারা তাকে হত্যা করেছে তা এখনো পুলিশের কাছে স্পষ্ট নয়। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া মর্গে পাঠানো হয়েছে।