নোয়াখালী জেলা কারাগারে হাজতির মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী জেলা কারাগারে গতকাল শুক্রবার সকালে আবু নাছের মাসুুদ (৫০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। সে চারটি ডাকাতি মামলার আসামি। মাসুুদ বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামের বাদশা বাড়ির মমিন উল্যার ছেলে।

জেল সুপার মনির হোসেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে হাজতি মাসুদ বুকে ব্যথা অনুভব করলে তাত্ক্ষণিক তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পর সে মারা যায়। গত বছরের ২৮ নভেম্বর আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে বলে তিনি জানান।