শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা
মাগুরা শ্রীপুরে জোকা গ্রামের পূর্বপাশের বিল থেকে শুক্রবার সকালে জালাল উদ্দীন মোল্লা (৫৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত জালাল উদ্দীন মোল্লা ঐ গ্রামের আবু তালেব মোল্লার ছেলে। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, একটি অপমৃত্যু মামলা হয়েছে।