নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৬৪ কেজি গাঁজা ও ট্রলারসহ চার জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে কুন্ডা ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের গোপাল চক্রবর্তীর ছেলে পুত্রিশ চক্রবর্তী (৫৭), মাধবপুর উপজেলার ধর্মপুর ইউনিয়নের নুর মিয়ার ছেলে আহাম্মদ মিয়া (৩০), একই ইউনিয়নের আবুল মিয়ার ছেলে দ্বীন ইসলাম (৪৩) ও বিঞ্চুপুর ইউনিয়নের খায়ের আলীর ছেলে আবেদ আলী (২৯)।
এএসপি সার্কেল মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।