পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার পূর্বধলায় তিন কেজি গাঁজাসহ হেমন্ত দাস (৩২) ও রাকিব (২৩) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পূর্বধলা থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বাইশ পুকুর নামক স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নাগড়া বাজার এলাকায়। পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) মোক্তার হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।