স্বরূপকাঠিতে বঙ্গবন্ধু কাপ ফুটবলে তাওহিদ যুব সংঘ চ্যাম্পিয়ন

 স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা

স্বরূপকাঠিতে বঙ্গবন্ধু কাপ ফুটবলে তাওহিদ যুব সংঘ চ্যাম্পিয়ন হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে সরকারি স্বরূপকাঠি কলেজ মাঠে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ  ফাইনালে দলটি ১-০ গোলে চিয়ার্স ইয়থ ক্লাবকে হরিয়ে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের রাকিব ম্যান অব দ্য ফাইনাল ও বিজিত দলের শাহিন শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন। শেখ রাসেল স্মৃতি সংসদের ফয়সাল সর্বোচ্চ গোলদাতা এবং ইত্যাদি যুব সংঘ ফেয়ার প্লে ট্রফি পায়।

পরে প্রধান অতিথি পিরোজপুর -২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম  বিজয়ী দলকে ফ্রিজ ও রানার্স আপ দলের খেলোয়াড়দের  মাঝে এলইডি টিভি  বিতরণ করেন। দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও ফাইনাল দেখতে প্রচুর দর্শকের সমাগম ঘটে।