নিরাপদ সবজি মেলায় পিঠা উত্সব

প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ধানমন্ডির লেকভিউ রেস্তোরাঁ আঙিনায় নিরাপদ সবজি মেলা, নিরাপদ সবজি দিয়ে বানানো বিভিন্ন ধরনের খাবার ও শীতকালীন পিঠা উত্সবের আয়োজন করেছিল বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআই ও লেকপাড়ভিত্তিক প্রাতঃভ্রমণের সংগঠন সুস্থ জীবন। গতকাল শুক্রবার বৃষ্টিভেজা ভোরে আয়োজিত এ উত্সবে আলোচনা সভারও আয়োজন করা হয়। একই দিনে সকালে লেকপাড়স্থ শারীরিক প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্রও বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।

সুস্থ জীবনের চেয়ারম্যান এসডিআইয়ের নির্বাহী পরিচালক সামছুল হকের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের চেয়ারম্যান শেখ কবির হোসেন।

এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন এসডিআয়ের অংশী সংস্থা পিকেএসএফের উপ ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ও বায়েনের মহাসচিব প্রফেসর ড. মো. সেকেন্দার আলী। আরো উপস্থিত ছিলেন গুণী অভিনেতা অধ্যাপক ড. ইনামুল হক ও অভিনয় শিল্পী দিলারা ইয়াসমিন। সংস্থার সহকারী পরিচালক মো. কামরুজ্জামান ও সোহেলিয়া নাজনীন হক সিলভিয়া এ সময় উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি