ধামরাইয়ে ভুয়া শিক্ষাপ্রতিষ্ঠানের নামে সরকারি পাঠ্যপুস্তক বরাদ্দ!

ধামরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস একটি ভুয়া শিক্ষাপ্রতিষ্ঠানের নামে বিনা মূল্যের সরকারি পাঠ্যপুস্তক বরাদ্দ ও সরবরাহ করেছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগে জানা গেছে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক ইস্যুকৃত চালানে বিনা মূল্যে সরকারি পাঠ্যপুস্তক বরাদ্দ ও সরবরাহপ্রাপ্ত প্রতিষ্ঠানটির নাম লেখা রয়েছে স্কলার পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রকৃতপক্ষে এই নামে কোনো মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের অস্তিত্ব ধামরাইয়ে নেই। এ বিষয়ে জানতে চাইলে ধামরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নায়ার সুলতানা বলেন, ‘আমি একটু বাইরে আছি। অফিসে গিয়ে জেনে নিন।’ তবে ধামরাইয়ে এ নামে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই বলে জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একটি সূত্র।