প্যারিসে ছুরিকাঘাত হামলাকারীসহ নিহত ২

ফ্রান্সের রাজধানী ছুরিকাঘাতে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছে। গতকাল রাজধানীর উপকণ্ঠে ভিলেজুফ শহরে ছুরি হামলায় এক জন প্রাণ হারান। আহতদের মধ্যে দু’জনের আঘাত গুরুতর। এটি সন্ত্রাসবাদী হামলা কি না তা নিশ্চিত করেনি পুলিশ। তবে আক্রমণকারী বিস্ফোরক বোঝাই জ্যাকেট পরে ছিল বলে প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে স্থানীয় মিডিয়া জানিয়েছে। স্কুল ছুটি থাকায় হাউতেস-বুয়েরিস পার্কে ভিড় করেছিল শিশু ও তাদের অভিভাবকরা। ভিড় থাকা এই পার্কে হামলার ঘটনা ঘটে। পার্কে প্রবেশের আগে দু’জনকে ছুরিকাঘাত করে হামলাকারী। পরে পুলিশের গুলিতে তার মৃত্যু হয়। -বিবিসি