যে কোনো দুর্যোগ মোকাবেলায় সরকার সব সময় প্রস্তুত: ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, দেশের যে কোনো দুর্যোগ মোকাবিলায় সরকার সব সময় প্রস্তুত আছে।

শুক্রবার রাতে পঞ্চগড় সদর উপজেলার দ্বারিকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন আয়োজিত শীতবস্ত্র ও শিশু খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোছা. সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে শীতবন্ত্র বিতরণী আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন দুর্যোগ ও ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল।

আরও পড়ুন: ১২শ' টাকার জন্য রোহিঙ্গার হাতে রোহিঙ্গা খুন

অনৃষ্ঠিানে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মোহসীন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী প্রমুখ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/কেকে