মানিকগঞ্জের ঘিওর উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় রিকশাচালক ও এক যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বানিয়াজুড়ি ক্যানাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রিকশাচালক আইজুদ্দিন (৪০) ও যাত্রী সেলিম মিয়া (৩৮)। আইজুদ্দিন ঘিওর উপজেলার শোলধরা এলাকার রশিদ মোল্লার ছেলে। আর সেলিম মিয়া শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের পয়লা এলাকার সোনামুদ্দিনের ছেলে।
আরো পড়ুন : দুই সিটিতে নির্বাচনের আগে নতুন কোন অনুদান-ত্রাণ নয়
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাসুদেব সিনহা জানান, দুপুরে ঢাকাগামী যাত্রীসেবা পরিবহনের একটি বাস বানিয়াজুড়ি ক্যানাল এলাকায় একটি রিকশাকে পেছন থেকে চাপা দেয়। এতে রিকশাচালক ও যাত্রী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/ইউবি