ধোঁকা দিয়ে ২২ কলেজ পড়ুয়া নারী শিক্ষার্থীদের ভিডিও ধারণ ও তা নিজেদের পর্নো ওয়েব সাইটসহ জনপ্রিয় বেশ কিছু ফ্রি পর্নো ওয়েব সাইটে প্রচারণার জন্য ব্যবহারের দায়ে একটি ওয়েব সাইটকে ১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার (১১০ কোটি ২১ লাখ টাকা) জরিমানা করেছে সানদিয়েগোর আদালত। সোমবার এক প্রতিবেদনে সিএনএন এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সাবস্ক্রাইব ভিত্তিক এক জনপ্রিয় পর্নো ওয়েব সাইট ২২ জন কলেজ পড়ুয়া নারী শিক্ষার্থীকে মডেল হিসেবে নিজেদের সঙ্গে চুক্তিবদ্ধ করেন। আদালতে এই নারীদের প্রদান করা বক্তব্য অনুসারে, যখন তারা কাজ শুরু করে তখন তাদের জানানো হয়েছিলো, ধারণ করা ভিডিওগুলো কখনো যুক্তরাষ্ট্রে বা তাদের পরিচিতদের কাছে প্রকাশ করা হবে না এবং ওপেন অনলাইন প্লাটফর্মেও (ফ্রি ওয়েব সাইট) কখনো দেখানো হবে না।
কিন্তু দেখা যায়, ভিডিওগুলো নিজেদের যুক্তরাষ্ট্রের গ্রাহকদের কাছে প্রকাশ করে প্রতিষ্ঠানটি। শুধু তাই নয়, এখান থেকে বাছাই করা কিছু ভিডিওর ক্ষুদ্রাংশ বাছাই করে ফ্রি পর্নো ওয়েব সাইটে প্রদান করা হয় নিজেদের প্রচারণার জন্য।
আদালতে এই ২২ নারী জানায়, কলেজে অধ্যয়নরত অবস্থায় নিজেদের আর্থিক সংকটের কারণে বাধ্য হয়ে এ ধরণের কাজে যুক্ত হয় তারা। কিন্তু বিষয়টি তাদের পরিচিতদের কাছে চলে আসছে এবং আরো ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যা তাদের সামাজিক অস্তিত্ব সংকটের মধ্যে ফেলে দিচ্ছে।
সানদিয়েগোর আদালত পুরো বিষয়ে অভিযোগকারীদের পক্ষ থেকে এবং ওয়েব সাইটটির পক্ষ থেকে শুনানি শেষে এই জরিমানার অর্থ ২২ নারীকে প্রদানের নির্দেশ দেন। সেখানে বলা হয়, এই ২২ নারীর ক্ষতিপূরণ বাবদ ৯৪ লাখ ৭৫ হাজার ৮৩১ মার্কিন ডলার এবং শাস্তি হিসেবে প্রতিষ্ঠানকে আরো ৩৩ লাখ মার্কিন ডলার জরিমানা করা হলো।
অবশ্য এই রায়ের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত গ্রহণ করেছে ওয়েব সাইটের মালিক।
ইত্তেফাক/আরএ