গোপনে জঙ্গি তৎপরতা চালানোর অভিযোগে ‘আল্লাহর দল’ রংপুর জেলার সক্রিয় সদস্য ফজলুল হক শাহাজাদা ওরফে মিলন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন রংপুর র্যাব-১৩ এর মিডিয়া অফিসার মেজর গালিব মুহম্মদ নাতিকুর রহমান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রংপুর মহানগরীর মধ্য বাবুখাঁ এলাকায় অভিযান চালিয়ে মিলনকে গ্রেফতার করা হয়। মিলন মধ্য বাবুখাঁ গ্রামের মৃত শহিদার রহমান শহির ছেলে।
আরও পড়ুন: ‘সোনালী ব্যাংক অসহায়দের পাশে ছিল আছে থাকবে’: এমডি সোনালী ব্যাংক
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর শহর ভিত্তিক কার্যক্রম পরিচালনার জন্য নিয়মিত গোপন বৈঠক, সদস্য ও চাঁদা সংগ্রহ করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। খোঁজা হচ্ছে তার সহযোগীদের।
ইত্তেফাক/এসি