বিজ্ঞান
শাহীনা আক্তার, সহকারী শিক্ষক
ইকুরিয়া উচ্চ বিদ্যালয়,কাপাসিয়া,গাজীপুর
স্নেহের পরীক্ষার্থীবৃন্দ,
শুভেচ্ছা নিও । সুস্থ দেহ আর সুস্থ মনে সবাই আগামী ২০২০ সনের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করো এটাই প্রত্যাশা করি । পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে এই কয়দিন ভালো করে মনোযোগ দিয়ে সকল বিষয় রিভিশন করবে । কেননা বর্তমান পরীক্ষা পদ্ধতিতে কম আর বেশি গুরুত্বপূর্ণ বলে কোনো কথা নেই । গত বছরের পরীক্ষায় যা এসেছে তা এ বছরও আসতে পারে । তাই তোমাদেরকে সবই গুরুত্ব দিয়ে পড়তে হবে ।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখার পরীক্ষার্থী, তাদের জন্য আজ আমি বিজ্ঞান বিষয়ে কীভাবে ভালো প্রস্তুতি নিবে তা নিয়ে কিছু কথা বলবো । মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য আবশ্যক বিষয় হলো বিজ্ঞান।তাই ভালো ফলাফলের জন্য এই বিষয়ের প্রতি গুরুত্ব দেয়া উচিত । বিজ্ঞান বইয়ের ১৪টি অধ্যায়ই ভালো করে আয়ত্বে আনতে হবে।একাধিক অধ্যায় মিলে একটি সৃজনশীল প্রশ্ন হতে পারে,আবার একটি অধ্যায় থেকেও একটি প্রশ্ন হতে পারে। তাই প্রতিটি অধ্যায়ই পড়তে হবে। প্রতিটি অধ্যায়ের চিত্রগুলো মনোযোগ দিয়ে শিখবে।কারণ পরীক্ষায় চিত্র দিয়েই বেশিরভাগ প্রশ্ন হয়ে থাকে । বহূনির্বাচনি ও সৃজনশীল প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য পাঠ্য বইটি লাইন টু লাইন পড়তে হবে।মনে রাখবে এসএসসি পরীক্ষায় পাঠ্য বইয়ের আলোকে প্রশ্ন হবে। সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে ুএগারোটি প্রশ্নের মধ্যে সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে। সেক্ষেত্রে প্রশ্নগুলো বুঝে উত্তর করবে । কারণ কোনো প্রশ্নের জ্ঞানের উত্তর ভুল মানে তোমার পুরো উত্তরই ভুল । তাই আমি বলবো প্রথমে উদ্দীপক ভালোভাবে পড়বে এবং স্তরানুযায়ী উত্তর লেখার চেষ্টা করবে । এসো এবার একটি সৃজনশীল প্রশ্ন দেখে নিই ।
উদ্দীপকটি লক্ষ করো-
উচ্চতাপওচাপ
n(CH2=CH2) n
o2প্রভাবক
(ক)প্রাকৃতিকপলিমারকাকেবলে?
(খ)থার্মোপ্লাস্টিকসবলতেকীবুঝায়?
(গ) উদ্দীপকেপ্রদত্ত“X”এরউত্পাদনকৌশলব্যাখ্যাকর।
(ঘ) ) উদ্দীপকেপ্রদত্ত“X” এরঅপব্যবহার পরিবেশের জন্য হুমকি স্বরুপ ু যুক্তিসহ তোমার মতামত দাও।
এখানে
ক জ্ঞানমূলক প্রশ্ন। যার উত্তর তোমরা পাঠ্যবইয়েসরাসরিপাবে।
খ অনুধাবনমূলক প্রশ্ন এর উত্তর ও পাঠ্যবইয়ে পাবে এবং তা বইয়ের আলোকেই লেখতে হবে।
গ হলো প্রয়োগমূলক প্রশ্ন।এরউত্তরেপাঠ্যবইয়ের জ্ঞাননতুন পরিবেশে কী উত্পন্ন করেছেতাচিহ্নিত করেব্যাখ্যাকরতেহবে।
ঘ হলো উচ্চতর দক্ষতার প্রশ্ন। এখানেগএ উত্পন্ন বিষয়টির অপব্যবহারযে পরিবেশের জন্য হুমকি স্বরুপএব্যাপারেতোমার নিজস ্বমতামতগুলো বিশ্লেষণ করবে।মনে রাখবেচারটিপ্রশ্নেই আলাদা চারটি জ্ঞান আছে, শুধু ‘ক’ এর উত্তর ব্যতীত বাকিগুলোজ্ঞানের আলোকেই ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে।
সবশেষে বলবো প্রতিদিনপড়ার পাশাপাশি লেখতে হবে।সুন্দরহাতের লেখাভালোনম্বরপাওয়ারক্ষেত্রেসহায়ক।তা ছাড়া শিখন দীর্ঘস্থায়ী করার জন্য লেখার বিকল্প নেই।
পরীক্ষার কক্ষে সময়ের প্রতি লক্ষ রাখবে । ২ ঘণ্টা ৩০ মিনিটে সাতটা প্রশ্নের উত্তর লেখতে হবে, তাই প্রতিটি প্রশ্নের জন্য কত সময় লাগবে তা খেয়াল রেখে লেখবে। ঠিকমতো খাওয়া দাওয়া করবে।তাহলে ক্লান্তি আসবে না । এখন যদিও নানারকম খেলারউপযোগী সময়, তবুও ভবিষ্যতের কথা ভেবে ছোটাছুটি করবে না । বিশ্রামের সাথে পড়াশোনা করবে। আশা করি তোমার আশানুরূপ ফলাফল আসবে । ভালো থেকো, সুস্থভাবে পরীক্ষায় অংশগ্রহণ করো।সবাইকে ধন্যবাদ।